তোমার করুনা।।
এ আকাশ এ বাতাস অপরূপ ধরা
তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা।
তুমি আছ সবখানে সবার পাশে
ভালোবাসার অশিম আবেশে।
হৃদয়ের শত চাওয়া তোমার কাছে পাওয়া
প্রভু আমার তুমি সবার সেরা।
ভুলে গেলে কেউ তুমি ভুল না তারে
দেখাও পথের দিশা ঘোর আঁধারে
অনুরত হই সদা তোমার যত কথা
ভাবিনা ওগো কিছু তুমি ছাড়া।
সবকিছুর একটাই মোহনা তুমি
যার ধারা বহমান সাড়া পৃথিবী।
আমিও সুধা হেতা তুমি দিলে খোদা
সবখানে তোমার করুনা ঘেরা।
0 Comments