কোন জমিনের মাটি
কোন জমিনের মাটি আমার হবে গুরুস্তান
কাদের চোখের জলে আমি পাবো পরিত্রান
কোন জমিনের মাটি আমার হবে গুরুস্তান।।
কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন
কারা আমায় কেদেঁ কেদেঁ করে দিবে দাফন,
কারা আমার পাসে বসে শুনাবে কোরআন,
কোন জমিনের মাটি আমার হবে গুরুস্তান।।
কার কাদেঁ ছড়ে আমি কবর দেশে যাবো
জানিনা কার মোনাজাতে খোদার রহম পাবো
কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান,
কোন জমিনের মাটি আমার হবে গুরুস্তান।।
0 Comments