কি মায়া লাগায়লা মাদিনা।
কি মায়া লাগাইলা মাদিনা আমাকে
হৃদয়ে মোর আহাজারি
অন্তরে মোর আহাজারি
তুমি মদিনার সাথে,
কি মায়া লাগায়লা মাদিনা আমাকে
যার প্রেম না থাকিলে হয় না মমিন
তাঁকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন
তাই তো মদিনায় গিয়ে ধন্য হতে চাই
সব আশেকে
কি মায়া লাগায়লা মাদিনা আমাকে
মদিনায় শুয়ে আছেন মায়ার ভান্ডার,
উম্মতের জান তিনি উম্মতের কান্ডার
তিনি নিজের চেয়ে মায়া করেন সব উম্মত কে
কি মায়া লাগায়লা মাদিনা আমাকে।
মদিনার মায়া মাখা মরু প্রান্তর
অদম উম্মতের অন্তরে অন্তর
যায় আছে এই অন্তরে দেখতেচাই নয়ন বরে
শান্তি পাবো দেখে.... য়।
কি মায়া লাগায়লা মাদিনা আমাকে
0 Comments