Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ইসলামি সংগীত, ফেইসবুক

ফেইসবুক!! 

ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে 
দেখতে গেলে শেষ হবে না অল্প দেখ ভাই। 

পোলা মাইয়া জুয়ান বুরা একি রুগে খাইছে দরা 
আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই।
যে যা-ই কিছু বলুক না কেন গায়ে লাগে না 
আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাইনা।
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না 

আদব আখলাক কারে বলে কিছুই জানেনা, 
বড় দের সম্মান করা মানতে পারে না। 
একজনে একাধিক আইডি চালায় ভাই, 
এক আইডির নাম কত প্রকার কারো জানা নাই। 
জওয়ান মরদ পোলা সাজে ফেইসবুকেতে মাইয়া,
মাইয়ারা সব পোলা হইছে ফেইসবুক পাইয়া
কি এক আজব জামানাতে আমরা পরলাম ভাই, 
কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই, 
এই সুবিধা ফেইসবুক দিছে আর কেউ দিবেনা। 
আমগোর দেশে ফেইসবুক আছে আমরা বলদ না।

যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজে করে, 
অন্যের ভালো দেইখা শুধু হিংসায় জ্বলে মরে,
পড়া লেখা কর্ম কান্ড সবকিছু বাদ দিয়া
পিচ্চি পোলায় চালায় ফেইসবুক গভীর মন দিয়া।
দুই বন্ধুর মাঝে যদি জগরা বিবাদ হয়,
সরাসরি না কইয়া সব ফেইসবুকেতে কয়,
ফেইসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে। 
ব'কলম সব বলদ গুলো বিচার পতি হইছে 
যখন তখন মনগড়া রায় করে গুসনা।
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না। 

লাইক কমেন্ট আর শেয়ারের দাম টা অনেক বেশি 
যে যত লাইক পাই সে হয় তত সেলেব্রিটি, 
কেউ বা আবার লাইক কমেন্টের বিক্কার ঝুলি নিয়া,
মাছের ছবি দিয়ে কইবো আমিন লিখেন মিয়া 
জোকার মিয়া ফলোয়ার সুজুক কইরা দিছে 
ফ্রেন্ড লিষ্টে জোলিয়ে চুপ চাপ থাকবা বসে, 
কালা মাইয়া ধলা সাইজে প্রোফাইলে ছবি, 
ছবি দেইখা পোলাপান আজ হইতাছে সব কবি
 আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না
পোলায় পোলায় হইতাচে প্রেম নিজেও জানেনা, 
এই সুবিধা ফেইসবুক দিছে আর কেউ দিবেনা। 

কালের কন্ঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো 
আগের মতো প্রত্রিকা চলে না আর ভালো 
ফেইসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে 
হুদাই কেন টাকা দিয়ে পেপার কিনবো মিছে
খবর এখন তৈরী হয়না আমরা তৈরী করি,
মনের মত কইরে তারপর খবর প্রচার করি,
সত্য কি মিথ্যা হোক তা আমার দেখার না
আমি একজন সাংবাদিক এইটাই শান্তনা 
যদিও আমার লেখায় থাকে হাজার ভুল
তবু আমি চলচি চলবো নরবো না একচুল। 
ফেইসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না।
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না।। 

Post a Comment

0 Comments