সমাধান চাও যদি।
সমাধান চাও যদি জীবনে মরণে
ফিরে চাও খোজে নাও
চোখ রাখ কোরানে।
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা
যদি মেনে নাও তুমি মনে প্রানে।
সমাধান
এতো চির অম্লান চির মুক্তির ডাক
এ যে মহাবানী খোদারই কালামে পাক।
সমাধান
এই দুনিয়া আর সেই দুনিয়া
মুক্তি পাবে তুমি দো-জাহানে।
সমাধান
এ বানী সকলের নয় শুধু মু-মিনের
যারাই চলবে মেনে
ফল পাবে কোরআনের।
সমাধান
ঘরে বল কিংবা রাষ্ট্রে বল
অশান্তি দূর কর শান্তি আনে।
সমাধান
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা
সন্দেহ ভুল নেই যার একটি কোনা
এ যে এক বিপ্লব
পিছে ফেলে যত সব
এগিয়ে চলে সে অগ্রপানে
সমাধান।
0 Comments