Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ইসলামি সংগীত গজল

স্বাধীনতা 

স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা 
স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা 
যাহা চেয়েছি তাহা পাইনি আমি 
পেয়েছি যাহা চাই নি।
তাই তো আমি বিদ্রোহী আর কথা গুলো বে-আইনী।

আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের শিষ্য হস্ত কলম
আজ স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজ পথ রাখা গরম

এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত
সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত
ঐ কৃষকের মুখের করুন চাহনি দেখিতে আমি চাইনি
তাই তো আমি বিদ্রোহী আর কথা গুলো বে-আইনী

আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাত আর মোয়া
স্বাধীনতা মানে শহিদ মিনারে ফুলের মোহড়া দেওয়া 
এদিকে শহিদ মা জননী ব্যাথায় কাতর বুকে
জির্ন শির্ন নিঃস্ব হয়ে মরিছে ধুঁকে  ধুঁকে ।

ঐ শহিদ মা'য়ের করুন কান্না শুনিতে আমি চাইনি।
তাইতো আমি বিদ্রোহী আর কথা গুলো বে-আইনী


আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশচুম্বি বাড়ি
স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাশ বহুল গাড়ি 
ফুটপাতে  আজ রাত্রি কাটায় অসহায় শিশু-নাড়ি,
মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি 
ঐ ক্ষুদিত শিশুর করুন কান্না শুনিতে আমি চাইনি
ঐ ক্ষুদিত শিশুর হাহাকার কবু দেখিতে আমি চাইনি,
তাইতো আমি বিদ্রোহী আর কথা গুলো বে-আইনী।

Post a Comment

0 Comments