মালিক তুমি জান্নাতে!!!
মালিক তুমি জান্নাতে
তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও।
সে বিভীষিকা ময় মহা দিনে,
তোমার প্রতিবেশী করে নিও
যে দিন কেহ আসবেনা কারো
কোন কাজে,
যে দিন পাপী পাপের বোঝায়
মরবে লাজ্বে,
পুলসিরাত পার হতে গিয়ে,
পিছলে যাবে কত পথিক,
আবার কেহ পূন্য নিয়ে,
পার হয়ে যাবে ঠিক ঠিক,
সে মহাদিনে মহাক্ষনে,
পারকরে তুমি দিও..... ঐ
তুমি দিও হাউজে কাওসারের পাশে স্থান,
দিও তুমি শীতল আরশের নিচে সম্মান,
প্রিয় রাসুলের প্রিয় উম্মত,
উতরে যাবে এই মহাবিচার,
পরম আনন্দে -জান্নাতে,
সাজাবো নব সংসার,
সে মহা আনন্দে - জান্নাতে,
নবীর পাশে জায়গা দিও....ঐ
0 Comments