একদিন ফুরিয়ে যাবে।।
একদিন ফুরিয়ে যাবে....,
তোমার জীবন ও হায়াত।
চোখের আলো নিবে যাবে.....
আসবে অমানিশা রাত।
দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার ও পাহাড়
খালি হাতে চলে যাবে কিসের অহংকার।
গোনাহ ছেড়ে তওবা কর,
চেয়ে নাও হেদায়েত।
হবে যেদিন হুকুম জারি চলে যাওয়ার,
ভেবে দেখ রোজ হাশরে কি হবে তোমার।
রবের কাছে নেওনা চেয়ে,
মৃত্যু শাহাদাত.....।
একদিন ফুরিয়ে যাবে....,
তোমার জীবন ও হায়াত।
0 Comments