মানুষ কই যায়রে দুনিয়া ছাড়িয়া।।
মানুষ কই যায়রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদেরই পালকি আইনে
দোলা দেয় সাজায়া তারে জন্মের লাগিয়া।
এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি,
মামলা মুকাদ্দমা কইরে খুয়াইলা রে কড়ি,
আজকে তুমি যাবে চলে সবকিছু পেলিয়া।
ছেলে মেয়ে নব বধুর প্রেমেতে মজিয়া
নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া,
সেই ছেলেরাই গোসল দিবে মশারী টানায়া।।
মসজিদেরই পালকি আইনে দোলা দেয় সাজিয়া
তারে জন্মের লাগিয়া।।।।। ঐ
0 Comments