থাকতে সময় মূল্য দিও।।।
থাকতে সময় মূল্য দিও
করিওনা হেলা,
কখন জানি জায় ফুরিয়ে
ভবের রঙ্গ মেলা।
আগামীকাল পরবে নামায
বলছো কতবারে
আজ্রাইলে দরলে
কিন্তু সময় দিবে নারে।
ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই
যাচ্ছে চলে বেলা।।
কখন জানি জায় ফুরিয়ে
ভবের রঙ্গ মেলা।
করছ কত বাহাদুরি
দেহের শক্তি বলে,
জমের কাছে এই ক্ষমতা
কতটুকু চলে।
অন্ধকার ঐ কবরে...
থাকবে যে এখেলা
কখন জানি জায় ফুরিয়ে
ভবের রঙ্গ মেলা।
আসবে মরন রাইখো স্মরন
সময় তো কম বাকি,
শ্বাস হারালে লাশ হবে
বন্ধ হবে আখিঁ,
আসা যাওয়ার
এ-ইতো নিয়ম
দুনিয়ারি খেলা।
কখন জানি জায় ফুরিয়ে
ভবের রঙ্গ মেলা।
0 Comments