# আমরা_তোমার অবুঝ বান্দা
আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দু'হাত
তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত।
আমরা সবাই পাপি তাপি কোন পুজি নাই,
অসহায় এই বান্দা মোরা তোমার মদদ চাই
তোমার মদদ দিয়ে মোদের দিওগো নাজাত।
গোনাহ করার শক্তি খোদা মোদের আছে যত
ক্ষমা করার শক্তি তোমার কোটি গুনে শত,
বর্ষে দিও মোদের তরে দয়া ও রহমত।
টাকা করি গাড়ি বাড়ি আর না কিছু চাই
তোমার দিনের ঝান্ড উচু দেখতে যেন পাই
দেখতে দেখতে শেষ যেন হয় আমারি হায়াত।
ঐ
0 Comments