আকাশের মতো
আকাশের মত মোর হৃদয়টা করে দাও,
জমিনের মত তুমি ধৈর্য দিয়ে দাও,
সয়ে যেতে পারি যেন সব দু:খ।
মেনে নিতে পারি যেন সব কষ্ট,
এমন হৃদয় তুমি আমাকে দাও।
জুলুমে জুলুমে হৃদয় আমার,
পুড়িছে অন্তর বইছে হা-হা-কার।
ওগো দয়াময় শোন অনুনয়,
তোমার কোমল ছোঁয়া আমাকে বুলাও।
তোমার রহমের আশায় আশায়,
কেটেছে রজনী কান্নায় কান্নায়।
দেখে যেতে চাই শত অন্যায়,
কখনো যদি সেই দিন ফিরাও ।
তুমি যদি চাও ওগো কষ্ট দিতে,
হাসি মুখে পারি ওগো সব মেনে নিতে।
জ্বালা সইবার সমুখে যাবার,
এমন সাহস তুমি এ বুকে এনে দাও।।
0 Comments